প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নারী সাংসদ রেহানা আক্তারের আচরণকে অসংসদীয় অভিহিত করে জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদকে চিঠি দিয়েছেন আওয়ামী লীগের নারী সাংসদ ফজিলাতুন নেসা। গতকাল সোমবার তিনি এ চিঠি দেন।চিঠিতে ফজিলাতুন নেসা বলেছেন, ‘আমি ১৮ মার্চ বিরোধী দলের কয়েকজন সাংসদের অসংসদীয় আচরণের শিকার হই। বক্তব্যের একপর্যায়ে শাম্মী আক্তারসহ কয়েকজন পুরুষ সদস্য আমার দিকে তেড়ে আসেন। তর্জনী উঁচিয়ে গালিগালাজ করেন, শাসান।’ফজিলাতুন নেসা সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি রেকর্ডে রাখতে চিঠি দিলাম।’সংসদে রেহানা আক্তারের বক্তব্যের সময় ফজিলাতুন নেসা ‘চুপ কর, চুপ কর’ বলে চিৎকার করেন।