রেহানা সঞ্চরণে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের প্রয়াত শিক্ষক রেহানা পারভীন সঞ্চরণে তাঁর পরিবারের পক্ষ থেকে রংপুর শহরের মিস্ত্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।বিদ্যালয়ের শিশু থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। এ ছাড়া বিদ্যালয়ে একটি কম্পিউটার, ছয়টি ক্যারম বোর্ডসহ খেলার সামগ্রী প্রদান করা হয়।এ উপলক্ষে বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এম শাহজাহান সিদ্দিক ও নজরুল ইসলাম এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য চিকিৎসক মো. ওমর ফারুক।