প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্য বিবাহিতা গৃহবধূ রেহানা জাহান ওভারি (ডিম্বাণু) ক্যান-সারে আক্রান্ত। জীবন শুরুর আগেই যেন জীবন শেষের হাতছানি দিচ্ছে এই জটিল ব্যাধি। রেহানা রাজধানীর ডেল্টা হাসপাতালের চিকিৎসক নাহিদ রোকসানার অধীনে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাওয়ায় চিকিৎসক তাঁকে আরও উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এ জন্য বিপুল অঙ্কের টাকার প্রয়োজন, যা জোগাড় করা রেহানার স্বামী ও পরিবারের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। তাই চিকিৎসার খরচের জন্য রেহানা সমাজের হূদয়বান ও বিত্তশালী ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: আফজাল হোসেন, সঞ্চয়ী হিসাব নম্বর ২০৭২০০৭২৫৫, ঢাকা ব্যাংক লিমিটেড, কারওয়ান বাজার শাখা। মুঠোফোন: ০১৯২৪৭৩৭৩৭৬। বিজ্ঞপ্তি।