রোকনুজ্জামান খান দাদা ভাইয়ের মৃত্যুবার্ষিকী আজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা পরিচালক রোকনুজ্জামান খান দাদা ভাইয়ের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ ৩ ডিসেম্বর। এ উপলক্ষে দুপুরে তাঁর বাসভবনে (৩৮ শরৎগুপ্ত রোড, নারিন্দা) দুস্থদের মধ্যে খাবার বিতরণ এবং বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
রোকনুজ্জামান খান দাদা ভাই ছিলেন শিশুসাহিত্যিক, শিশু-কিশোর সংগঠক, কচি-কাঁচার আসরের প্রথম পরিচালক এবং সওগাত ও বেগম পত্রিকার পরিচালক। বিজ্ঞপ্তি।