রোকেয়া দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় মহিলা ও শিশুবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে গতকাল মঙ্গলবার সকালে শোভাযাত্রা বের হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের সভাপতিত্বে দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা হয়। বক্তব্য দেন নারী ভাইস চেয়ারম্যান সাফিয়া বেগম, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আতিক উল্লাহ, মহিলা ও শিশুবিষয়ক কর্মকর্তা হাবিবা জাহান প্রমুখ।