রোকেয়া দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁয় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। মহিলাবিষয়ক অধিদপ্তর এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে সার্কিট হাউস মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এনামুল হক। অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনের জন্য জাকিয়া খাতুন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সাফল্যের জন্য আরজিনা বানু, সফল জননী রমিচা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন পরিচালনার জন্য শান্তনা আকতার এবং সমাজ উন্নয়নে অবদান রাখায় শামীমা আকতারকে ফুলেল শুভেচ্ছা, সনদ ও ক্রেস্ট দেওয়া হয়।