প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত অধ্যাপক রোকেয়া বেগম (৬৯) গত শনিবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক মেয়ে, এক ছেলে, আত্মীয়স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। রোকেয়া বেগম ১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং ১৯৭০ সালে গণিত বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করেন। ১৯৭৫ সালে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে প্রভাষক হিসেবে যোগ দেন। ২০১২ সালের ৩০ জুন তিনি অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। বাসস