রোকেয়া সদনের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ মহিলা পরিষদ পরিচালিত পুনর্বাসন কেন্দ্র রোকেয়া সদনের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল রোববার পরিষদের সুফিয়া কামাল ভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মহিলা পরিষদের সভাপতি আয়শা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণায়ের সচিব তারিক-উল-ইসলাম, কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের পরিচালক প্রতিভা মুৎসুদ্দি, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু ও রোকেয়া সদন সম্পাদক নাসরিন মানসুর বক্তব্য দেন। অনুষ্ঠানে সদনের শিক্ষার্থীদের মধ্যে বই ও সনদপত্র বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।