প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে বেগম রোকেয়ার ভাস্কর্য স্থাপনের দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। গতকাল মঙ্গলবার বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের দলীয় টেন্ট থেকে মিছিলটি বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রোকেয়া হলের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করে। এ সময় বক্তারা বলেন, বেগম রোকেয়া অনেক দিন আগে নারীদের যে নিরাপত্তার কথা বলে গিয়েছিলেন, তা আজও প্রতিষ্ঠিত হয়নি বলেও উল্লেখ করেন বক্তারা।