রোগ এড়াতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের কিডনিজনিত রোগ থেকে মুক্ত থাকতে হলে ফাস্ট ফুড পরিহার করতে হবে। শারীরিক যেকোনো সমস্যা হলে মা-বাবাকে জানাতে হবে। বিশ্বে এক লাখ লোকের মধ্যে ২৫ জনের এ রোগ হয়ে থাকে। শিশুদের মধ্যে এ রোগের প্রবণতা ক্রমাগত বাড়ছে। এ রোগ থেকে মুক্তি পেতে হলে প্রতিরোধই সর্বোত্তম পন্থা। গতকাল বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় কুমিল্লা জেলা সিভিল সার্জন মো. মুজিবুর রহমান এসব কথা বলেন। কুমিল্লা মেডিকেল কলেজের শিশু কিডনি বিভাগ ও নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিদ্যালয়ের সম্মেলনকক্ষে এ আলোচনা হয়।