রোগ নির্ণয়কেন্দ্র সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় গতকাল বুধবার নিবন্ধনহীন রোগ নির্ণয়কেন্দ্র সেবা ডায়াগনস্টিক সেন্টার, শাপলা ডায়াগনস্টিক ও আশোকািঠ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনার খবর পেয়ে আটটি অবৈধ রোগ নির্ণয়কেন্দ্রের মালিক প্রতিষ্ঠান তালাবদ্ধ রেখে পালিয়ে যান। অস্বাস্থ্যকর পরিবেশ ও প্রয়োজনীয় বিধি অনুসরণ না করায় লাইফ সেইফ ক্লিনিককে পাঁচ হাজার, আশোকািঠ মেডিকেল সেন্টারকে ১০ হাজার, বনানী প্যাথলজিকে পাঁচ হাজার, শারমিন ক্লিনিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।