প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের মধুশহীদ এলাকার একটি রোগ নির্ণয় কেন্দ্রসহ ফার্মেসি ও রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সিলেট জেলা প্রশাসনের নির্বাহী হাকিম জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। মধুশহীদ এলাকায় অভিযানকালে পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে প্যাথলজিক্যাল পরীক্ষায় অবৈধভাবে টাকা আদায়, মূল্যতালিকা ও টেকনিশিয়ানদের সনদ না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯-এর ৩৯ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ওই এলাকায় একটি ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় দুই হাজার টাকা জরিমানা ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সামনের একটি রেস্তোরাঁয় বাসি খাবার বিক্রির দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।