রোগী না দেখেই ব্যবস্থাপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আলী আসগর বুলবুলের বিরুদ্ধে রোগী না দেখেই ব্যবস্থাপত্র দেওয়ার অভিযোগ করেছেন কাশেম মল্লিক। গতকাল উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছে তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন, তাঁর ছেলে রসুল (১০) জ্বর ও পেটের পীড়ায় অসুস্থ হলে ৮ জুলাই রাতে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন সকালে চিকিৎসক বুলবুলের বাসায় গিয়ে রসুলের অসুস্থতার কথা বলামাত্র তিনি বিরক্ত হয়ে রোগী না দেখেই চার ধরনের টেস্ট করে আনার জন্য একটি ব্যবস্থাপত্র লিখে দেন।