প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত মঙ্গলবার রাতে নারী রোগী ও সেবিকাকে উত্ত্যক্ত করায় সবুজ সরদার (৩৫) নামের এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সবুজ সদরের দমদমা এলাকার বাসিন্দা। থানার উপপরিদর্শক (এসআই) সৈকত হাসান জানান, সবুজ দীর্ঘদিন ধরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী রোগী ও সেবিকাদের উত্ত্যক্ত করছিলেন। গতকাল অভিযোগ পেয়ে বেলা ১১টার দিকে ওই যুবককে হাসপাতাল এলাকা থেকে আটক করা হয়। পরে সবুজকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন তাঁকে ওই শাস্তি দেন।