রোগীদের তথ্য ও পরামর্শ সেবা দিল ইয়েস দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের তথ্য ও পরামর্শ সেবা দিয়েছে সচেতন নাগরিক কমিটির সহযোগী সংগঠন ইয়েস দল। গত ২৩ ও ২৪ ফেব্রুয়ারি হাসপাতাল প্রাঙ্গণে ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনার মাধ্যমে এই সেবা দেওয়া হয়। ‘সঠিক তথ্য প্রাপ্তি সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার পূর্বশর্ত’ এমন স্লোগান নিয়ে পরিচালিত এই কর্মসূচিতে দুই দিনে ৫৩১ জন রোগীকে তথ্যসেবা দেওয়া হয়। ইয়েসের দলনেতা সরওয়ার আলম বলেন, এই কর্মসূচির উদ্দেশ্য ছিল হাসপাতালে আসা রোগীদের স্বাস্থ্যসেবা সম্পর্কিত বিভিন্ন তথ্য ও পরামর্শ দেওয়া।