রোগীর মৃত্যুর ঘটনায় সংঘর্ষ চিকিৎসক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক েরাগীর মৃত্যুর ঘটনার জের ধরে ওই রোগীর স্বজন ও শিক্ষানবিশ (ইন্টার্ন) চিকিৎসকদের মধ্যে গতকাল রোববার সংঘর্ষ হয়েছে৷ এতে এক চিকিৎসক আহত হয়েছেন৷
এ ঘটনার প্রতিবাদে শিক্ষানবিশ চিকিৎসকেরা এক ঘণ্টা চিকিৎসাসেবা দেওয়া বন্ধ রাখেন৷ গতকাল রোববার এ ঘটনা ঘটে৷ তবে রোগীর স্বজনদের অভিযোগ তাঁদের আটকে রাখা হয়েছিল৷
অর্থোপেডিক বিভাগে চিকিৎসাধীন এক রোগীর স্বজন প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম জানান, ১৪ মে পটুয়াখালীর বাসিন্দা রেজাউল করিম দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হন।
গতকাল সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রোগীর স্বজনেরা চিকিৎসায় অবহেলার অভিযোগ করলে এক চিকিৎসকের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। ওই ঘটনার জের ধরে শিক্ষানবিশ চিকিৎসকেরা রোগীর স্বজনদের মারধর করেন।
রোগীর বড় ভাই সেলিম মিয়া জানান, গত শনিবার রাতে হঠাৎ রেজাউলের (৩০) অবস্থার অবনতি হলে বারবার চিকিৎসকদের খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি। সকালে এক চিকিৎসক এসে রক্তের ব্যবস্থা করতে বললে তাঁরা রক্ত সংগ্রহ করেন। কিন্তু এর আগেই তাঁর ভাই মারা যান।
হাসপাতালের অর্থোপেডিক বিভাগের চিকিৎসক মনিরুজ্জামান দাবি করেন, শনিবার রাতে রেজাউলের শ্বাসকষ্ট দেখা দেয় এবং সকালে তিনি মারা যান। রোগীকে বাঁচাতে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেছেন। তার পরও রোগীর স্বজনেরা শহিদুল ইসলামকে মারধর করেন। এ ঘটনা নিয়ে চিকিৎসকদের সঙ্গে রোগীর স্বজনদের কথা-কাটাকাটির ঘটনা ঘটেছে৷
বরিশাল কোতোয়ালি থানার সহকারী পুলিশ কমিশনার মাহমুদ হাসান বলেন, রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক এবং স্বজনদের মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে উভয় পক্ষকে শান্ত করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷