রোগীর সন্তুষ্টির ওপরই নার্সদের মর্যাদা নির্ভর করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগীদের সন্তুষ্টির ওপর নার্সদের মর্যাদার বিষয়টি নির্ভর করে। জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকিয়ে আবে গতকাল শনিবার ঢাকা নার্সিং কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
আকিয়ে আবে বিকেল সাড়ে চারটার দিকে নার্সিং কলেজে যান। সেখানে তিনি প্রায় ৪০ মিনিট অবস্থান করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। ছাত্রছাত্রীরা আকিয়ে আবের কাছে জাপানে প্রশিক্ষণের সুযোগ আছে কি না, জানতে চান। উত্তরে আকিয়ে আবে বলেন, এসব ব্যাপারে তাঁর দেশের সরকার সিদ্ধান্ত নেবে।
ছাত্রছাত্রীরা কেন এ পেশায় আসতে চান—আকিয়ে আবের এ প্রশ্নের জবাবে শিক্ষার্থীরা বলেন, মানুষের সেবাই তাঁদের উদ্দেশ্য। নার্সদের মর্যাদা কিসে—জানতে চাইলে আকিয়ে আবে বলেন, রোগীদের সন্তুষ্টির ওপরই নার্সদের মর্যাদা নির্ভর করে।