রোগীর সহায়তায় ফাউন্ডেশন গঠনের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগীদের সহায়তায় ‘পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ গঠনের উদ্যোগ নিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। গতকাল শুক্রবার রাজধানীর জাতীয় গণ-গ্রন্থাগারে ইফতার ও মতবিনিময় সভায় এই ফাউন্ডেশন গঠনের কথা বলা হয়। চিকিৎসকদের সংগঠন পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশন এই সভার আয়োজন করে।
সভায় জানানো হয়, দরিদ্র রোগীদের আর্থিক সহায়তা, হাসপাতালে হয়রানি বন্ধ, চিকিৎসা সম্পর্কে সঠিক তথ্য দেওয়ার উদ্দেশ্যে এই ফাউন্ডেশন গঠন করা হচ্ছে। পোস্ট গ্র্যাজুয়েট ডক্টরস অ্যাসোসিয়েশনের মহাসচিব ও পেশেন্ট ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোক্তা রাকিবুল ইসলাম বলেন, নানা কারণে দরিদ্র মানুষ হাসপাতালে সেবা পায় না। ফাউন্ডেশন তাদের আর্থিক সহায়তার পাশাপাশি রোগীদের অধিকার নিয়েও কাজ করবে।
আয়োজকেরা জানান, চিকিৎসকেরা এই উদ্যোগের পুরোভাগে থাকলেও বেশ কয়েকজন রাজনীতিক, নাট্যশিল্পী, সাংবাদিক, পুলিশ কর্মকর্তা, সমাজকর্মী এই উদ্যোগের সঙ্গে আছেন।