রোগে ভুগে মারা গেল বন্য হাতিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ঘোনারপাড়া গ্রামে একটি বন্য হাতি মারা গেছে।
চকরিয়ার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সহকারী ভেটেরিনারি সার্জন মুস্তাফিজুর রহমান গতকাল মঙ্গলবার সকালে হাতিটির সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। তিনি প্রথম আলোকে বলেন, হাতির শরীরের কোথাও আঘাতের চিহ্ন নেই। পরিপাকতন্ত্রে ইনফেকশনের কারণে এটি মারা গেছে। এ ছাড়া হাতিটির হজম-প্রক্রিয়ায়ও সমস্যা ছিল, যে কারণে পেট ফুলে গেছে। এটির বয়স আনুমানিক ২০ বছর। তিনি জানান, হাতির দেহের কিছু নমুনা সংগ্রহ করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগারে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল ভোরে হাতিটিকে ঘোনারপাড়ায় পতিত জমিতে মরে পড়ে থাকতে দেখা যায়। বন বিভাগের লোকজন গর্ত খুঁড়ে হাতিটিকে মাটিচাপা দিয়েছেন।