রোজায় চট্টগ্রাম নগরে পণ্যবাহী যান চলাচলে নিয়ন্ত্রণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র রমজান মাসে সকাল ১০টা থেকে রাত ১২টা পর্যন্ত পচনশীল দ্রব্য ও জরুরি আমদানি-রপ্তানি পণ্য বহনকারী গাড়ি ছাড়া ট্রাক, লরি, লং ভেহিকেল, কাভার্ড ভ্যান ও অন্যান্য পণ্যবাহী যানবাহন চট্টগ্রাম নগরে প্রবেশ করতে পারবে না। গতকাল শনিবার পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে নগর পুলিশের মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নগর পুলিশের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার।