রোটারি ক্লাবের গভর্নর দিলনাশি মোহসেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার বিশিষ্ট নারীনেত্রী রোটারিয়ান দিলনাশি মোহসেন রোটারি ডিস্ট্রিক্ট গভর্নর ৩২৮২ বাংলাদেশের (২০১৮-১৯) গভর্নর পদে নির্বাচিত হয়েছেন। ৬ ফেব্রুয়ারি কক্সবাজারের একটি হোটেলে রোটারি কনফারেন্সে অনুষ্ঠিত নির্বাচনে কুমিল্লা রোটারি ক্লাবের সাবেক সভাপতি দিলনাশি মোহসেন প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হন। তিনি দুস্থ মা ও শিশুকল্যাণ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী, অ্যাসিড সন্ত্রাস নির্মূল কমিটি কুমিল্লার সভাপতি, কুমিল্লা মহিলা সমিতির সহসভাপতি, কুমিল্লা সমবায় ব্যাংকের পরিচালক, কর্মজীবী নারীর কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য ও প্রথম আলো কুমিল্লা বন্ধুসভার এক যুগের উপদেষ্টা।