রোটার্যাক্ট ক্লাব অব ইসলামাবাদের অভিষেক অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলোচনা, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে ৪ জুলাই রোটার্যাক্ট ক্লাব ইসলামাবাদের ২০তম অভিষেক অনুষ্ঠান হয়েছে। চট্টগ্রামের জিইসি এলাকায় একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স চট্টগ্রামের সাবেক সভাপতি এম আলী আশরাফ। এ ছাড়া উপস্থিত ছিলেন দৈনিক পূর্বদেশ-এর সম্পাদক ওসমান গনি মনসুর, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ প্রকৌশলী এম এ রাশিদ, মো. খোরশেদুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওমর ফারুক চৌধুরী। অনুষ্ঠানে সদ্য অতীত সভাপতি নতুন সভাপতিকে তাঁর দায়িত্বভার অর্পণ করেন। বিজ্ঞপ্তি।