প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজধানীতে শোভাযাত্রা বের করা হয়েছে। আজ সোমবার বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের কর্মসূচির অংশ হিসেবে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস গতকাল রোববার যৌথভাবে কর্মসূচিটি পালন করে। গতকাল সকাল ১০টায় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সামনে কর্মসূচির উদ্বোধন করেন ইনস্টিটিউটটির পরিচালক অধ্যাপক আবদুল হামিদ। জনসচেতনতামূলক বিভিন্ন ব্যানার, ফেস্টুন, দুটি গানের দলসহ শোভাযাত্রাটি রাসেল স্কয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ফার্মগেট ঘুরে আবার ইনস্টিটিউটে এসে শেষ হয়। এতে অধ্যাপক তাজুল ইসলাম, অধ্যাপক মোহিত কামাল, সহকারী অধ্যাপক জিল্লুর রহমান খানসহ প্রায় ৪০ জন চিকিৎসক অংশ নেন।