রোপণ করা গাছ হবে শখের কাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজেদের টিফিনের পয়সা বাঁচিয়ে স্কুলশিক্ষার্থীরা কিনেছে ১৫০টি গাছ। বাড়ির আঙিনা কিংবা সরকারি জমিতে তারা প্রত্যেকে রোপণ করবে অন্তত একটি করে গাছ। এটিই হবে তাদের শখের কাজ। এই ‘থিম’ নিয়ে রাজশাহী ও নাটোর জেলার ৪১টি বিদ্যালয়ে বৃক্ষরোপণ আন্দোলন গড়ে তুলেছে ‘আলোর মিছিল’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
গত বৃহস্পতিবার রাজশাহীর বাঘা উপজেলার কালিদাসখালী উচ্চবিদ্যালয়ে বৃক্ষরোপণ আন্দোলনে উদ্বুদ্ধকরণের এই উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। সংগঠনটির উদ্যোক্তা জুবায়ের আল মাহমুদ। তাঁর ডাক নাম রাসেল। বাড়ি বাঘা উপজেলার নওটিকা গ্রামে। তিনি এর আগে রাজশাহী ও নাটোরের বিদ্যালয়গুলোতে বই পড়া কর্মসূচি হাতে নিয়ে সাড়া ফেলেছিলেন। এ নিয়ে ‘এক তরুণের বই পড়ার আন্দোলন’ শিরোনামে ২০১৪ সালে প্রথম আলোর শনিবারের বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়।