প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে রোবট দৌড় প্রতিযোগিতা রোবোমাফিয়া-২০১৫। চুয়েটের রোবট গবেষণা সংগঠন রোবো মেকাট্রনিকস অ্যাসোসিয়েশন বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের তেল ও খনি প্রকৌশল ভবনে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করছে। উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম আজ সকাল নয়টায় এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন। এবারের আসরে সাতটি িশ্ববিদ্যালয়ের মোট ৩১টি দল অংশ নিচ্ছে।