প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবাসীকল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রতিবছর ৪৬ থেকে ৬০টি ট্রেডে ছয়-সাত লাখ প্রশিক্ষিত লোক সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। গতকাল শুক্রবার সকালে আইইউটির ক্যাম্পাসে দিনব্যাপী আইইউটির যন্ত্র ও কেমিক্যাল বিভাগের উদ্যোগে আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় রোবটিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই আয়োজনের প্রধান সমন্বয়ক মো. রেজওয়ানুল ইসলামের সভপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভিসি এম ইমতিয়াজ হোসেন, শিক্ষক অধ্যাপক আবদুর রাজ্জাক আকন্দ, মো. নুরুল আবসার চৌধুরী প্রমুখ বক্তব্য দেন। প্রতিযোগিতায় রোবটিক ইভেন্ট ছাড়াও ছিল ক্যাড ডিজাইন, বিজনেস আইডিয়া কম্পিটিশন, প্রজেক্ট শোকেসিং, মেকানিক্স অলিম্পিয়াড। গাজীপুর প্রতিনিধি