চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেছেন, শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং মাদক ও নেশার কবল থেকে যুবসমাজকে রক্ষা করতে স্কাউটিংয়ের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম জেলা রোভারের ২৩তম বার্ষিক কাউন্সিল ও পুরস্কারপ্রাপ্ত স্কাউটারদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের সম্পাদক মো. ফজলুল কাদের চৌধুরীর সঞ্চালনায় ১৪ ফেব্রুয়ারি চট্টগ্রাম সার্কিট হাউসে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ স্কাউটস কর্তৃক পুরস্কারপ্রাপ্ত চট্টগ্রাম জেলা রোভার স্কাউটসের ২৩ জন কৃতী স্কাউটারকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন রওশন আখতার হানিফ, সাধন চন্দ্র পাল, ফাতিমা নারগিস চৌধুরী, এ এম মোসাদ্দেকুল ইসলাম, মো. সিরাজুল ইসলাম ও মো. ইকবাল হোসেন। স্কাউটিংয়ের সম্প্রসারণ ও মানোন্নয়ন বিষয়ে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা রোভারের কমিশনার মো. কামাল উদ্দিন, সহসভাপতি এ কে এম আবদুর রশীদ, কোষাধ্যক্ষ দবির উদ্দিন খান, মুহাম্মদ রুহুল আমীন খান, হাবিব রহমত উল্লাহ, সমীর কান্তি দাশ, দিদারুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।