রোভার স্কাউটের সুবর্ণজয়ন্তী ৯ ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ৫০ বছর পূর্তি উপলক্ষে আগামী ৯ ডিসেম্বর সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান রোভার, রোভার স্কাউট লিডার, স্কাউট-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে যোগ দিতে সব সাবেক ও বর্তমান রোভারদের নিবন্ধন করার জন্য অনুরোধ করা হয়েছে। যোগাযোগ: ০১৭১৭০৯৩৭৮৯, ০১৫২১৫৬০৬৬৫ অথবা সরাসরি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের রোভার স্কাউট ডেনে যোগাযোগ করা যাবে। বিজ্ঞপ্তি।