রোহিঙ্গা ক্যাম্প হাতিয়ায় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার থেকে রোহিঙ্গা শরণার্থীদের ক্যাম্প নোয়াখালীর হাতিয়ায় স্থানান্তরের প্রতিবাদে নোয়াখালী জেলা শহরে মানববন্ধন হয়েছে। হাতিয়ার একাধিক সংগঠন গত মঙ্গলবার নোয়াখালী শহরে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, ১২০ বছর ধরে অব্যাহত নদীভাঙনে বিলীন হাতিয়ার এক লক্ষাধিক পরিবারকে পুনর্বাসন না করে এবং ভূমিহীনদের অধিকার কেড়ে নিয়ে রোহিঙ্গাদের হাতিয়ায় স্থানান্তর কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরে আসার আহ্বান জানান তাঁরা।