প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর সরকারি দমন-নিপীড়নের প্রতিবাদে গতকাল ফরিদপুর ও শরীয়তপুরে মানববন্ধন হয়েছে। কর্মর্সূচি চলাকালে বক্তারা বলেন, গণহারে রোহিঙ্গা হত্যা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নিতে হবে।
ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে বেলা ১১টার দিকে মানববন্ধনের আয়োজন করে সোশ্যাল সার্ভিস ক্লাব। কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ক্লাবের সদস্য শেখ সুলতান মাসুদ, সামিউর রহমান, ফজলে রাব্বি প্রমুখ।
শরীয়তপুর শহরে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধনের আয়োজন করে জেলা ওলামা পরিষদ। শহরের উত্তর বাজার থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত সড়কের দুই পাশে এ কর্মসূচিতে কয়েক শ মানুষ অংশ নেন।