রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সতর্ক থাকতে বললেন আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম অঞ্চলের পুলিশকে নজরদারি বাড়াতে বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে সব রেঞ্জ ডিআইজি (উপমহাপরিদর্শক) ও মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে ভিডিও কনফারেন্সে আইজিপি এ নির্দেশনা দেন।
ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া পুলিশের একজন কর্মকর্তা বলেন, আইজিপি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের উদ্দেশে বলেন, সম্প্রতি মিয়ানমারের ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ অংশে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে তৎপরতা বাড়াতে হবে।