রোহিঙ্গা মুসলমানদের অধিকারে সমর্থন দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা রাষ্ট্রবিহীন সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের বেসামরিক ও রাজনৈতিক অধিকারের প্রতি সমর্থন দেওয়ার জন্য মিয়ানমারের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গত বৃহস্পতিবার বারাক ওবামা টেলিফোনে পৃথক পৃথক আলাপে দেশটির প্রেসিডেন্ট থেইন সেইন ও বিরোধীদলীয় নেতা অং সান সু চির সঙ্গে কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
চলতি মাসের মাঝামাঝি মিয়ানমারে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন ওবামা। ওবামার সফর এমন সময়ে হচ্ছে, যখন মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ বাড়ছে। মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের মধ্যে রয়েছে সাংবাদিকদের কারাদণ্ড, রোহিঙ্গা মুসলমানদের ওপর নিপীড়নের অভিযোগ এবং অন্যান্য আদিবাসী সংখ্যালঘুদের সঙ্গে সেনাদের সংঘর্ষ।
টেলিফোনে আলাপকালে ওবামা জাতিগত উত্তেজনা দূর করতে এবং রোহিঙ্গাদের বেসামরিক ও রাজনৈতিক অধিকার দিতে যথাযথ পদক্ষেপ নিতে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনকে আহ্বান জানান।