রোহিঙ্গা শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা বিভাগীয় নিরাপদ আবাসন কেন্দ্রে থাকা সাত বছরের এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম শুকতারা। গতকাল মঙ্গলবার সকালে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুকতারার মৃত্যু হয় বলে দাবি করেছেন নিরাপদ আবাসনের উপতত্ত্বাবধায়ক। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিশুটিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। কী রোগে আক্রান্ত হয়ে শিশুটির মৃত্যু হয়েছে তা তারা বলতে পারেনি। আবাসন কেন্দ্রের ভারপ্রাপ্ত উপতত্ত্বাবধায়ক এম রেজাউল আলম বলেন, দেড় বছর আগে মিয়ানমার থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে সাতক্ষীরার ওপর দিয়ে দালালের মাধ্যমে ভারতে যাওয়ার পথে শুকতারার পরিবারের আটজন আটক হয়। পরে সাতক্ষীরা আদালতের মাধ্যমে শুধু শুকতারাকে আবাসন কেন্দ্রে এনে রাখা হয়।