রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক সুবিধা দেওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোহিঙ্গা মুসলিমদের ‘বাঙালি’ হিসেবে চিহ্নিত করার পরিকল্পনা থেকে সরে আসার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘে প্রস্তাব তোলা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের তৈরি খসড়া প্রস্তাবে রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক সুবিধা দেওয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। খবর আল জাজিরার।
মিয়ানমারের প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক হিসেবে মনে করে না সে দেশের সরকার। সরকারি মদদে তাদের ওপর বিভিন্ন সময় নির্যাতন চালানো হচ্ছে। সর্বশেষ সরকার জানিয়েছে, রোহিঙ্গাদের বাঙালি হিসেবে নিবন্ধিত হতে হবে। তা না হলে তাদের গ্রেপ্তার করা হবে। এর অর্থ বাঙালি হিসেবে নিবন্ধিত হওয়ার পর তাদের ‘অবৈধ বাংলাদেশি অভিবাসী’ হিসেবে পরিচিত করা হবে।
জাতিসংঘের সাধারণ পরিষদের মানবাধিকারবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে প্রস্তাবটি।