প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের সঙ্গে বাংলাদেশিদের বিয়ে নিবন্ধন নিষিদ্ধ করা হয়েছে। এখন থেকে কোনো বাংলাদেশি কাজি স্থানীয় ব্যক্তিদের সঙ্গে রোহিঙ্গা শরণার্থীদের বিয়ে নিবন্ধন করলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কেউ নিবন্ধন করালেও তা আইনগতভাবে অবৈধ হবে। গতকাল বৃহস্পতিবার ডিসি সম্মেলনের শেষ দিনে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, রোহিঙ্গাদের বিয়ে বিষয়ে আজই (গতকাল) আইন মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি হয়েছে। তাতে কাজিদের জন্য রোহিঙ্গাদের বিয়ে নিবন্ধন করা নিষিদ্ধ করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক