প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্প্রতি ঘূর্ণিঝড় রোয়ানুতে আক্রান্ত এলাকার নারী ও কিশোরীদের সহায়তায় পোশাক, স্যানিটারি ন্যাপকিন, শ্যাম্পু, সাবান, টুথপেস্ট, টুথব্রাশসহ একধরনের বিশেষ ‘ডিগনিটি কিট’ সরবরাহ করছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)। প্রাথমিকভাবে ইউএনএফপিএ দুই হাজার ‘ডিগনিটি কিট’ দেওয়া শুরু করেছে। এ ছাড়া নিরাপদে সন্তান প্রসব নিশ্চিত করতে বাংলাদেশ সরকারকে সহায়তায় ৭ হাজার ৮০০ ‘সেফ ডেলিভারি কিট’ হস্তান্তর করবে তারা। রোয়ানুতে দেশের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত সাত জেলায় বাস করা ১৩ লাখ লোকের মধ্যে প্রজনন বয়সী কিশোরী ও নারী রয়েছে সাড়ে তিন লাখ। বিজ্ঞপ্তি