রৌফ চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক প্রতিমন্ত্রী আবদুর রৌফ চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী আজ ২১ অক্টোবর। এ উপলক্ষে দিনাজপুরের সেতাবগঞ্জে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন করবে রৌফ চৌধুরী ফাউন্ডেশনসহ স্থানীয় আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। দরিদ্রদের মাঝে কাপড় ও খাবার বিতরণ করা হবে। পারিবারিকভাবে এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কোরআনখানি ও মিলাদের আয়োজন করা হয়েছে। রৌফ চৌধুরী বৃহত্তর দিনাজপুর জেলা ছাত্রলীগ ও কৃষক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৯৬ সালে দিনাজপুর-১ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়ে ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি।