রোকেয়া পদক পাচ্ছেন অধ্যাপক মমতাজ ও গোলাপ বানু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বেগম রোকেয়া পদক-২০১৪’ পাচ্ছেন অধ্যাপক মমতাজ বেগম ও গোলাপ বানু। নারীর শিক্ষা বিস্তার, অধিকার প্রতিষ্ঠা, অসহায় ও দরিদ্র নারী সমাজের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য তাঁরা এই পদক পাচ্ছেন।
আজ মঙ্গলবার বিকেলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আগামী ৯ ডিসেম্বর বেগম রোকেয়া দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তাঁদের হাতে এই পদক তুলে দেবেন।