রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ১১ ডিসেম্বর শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর শুরু হবে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন উপাচার্য এ কে এম নূর-উন-নবী।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের পরিচালক মোহাম্মদ আলী জানান, পরীক্ষাগুলো ১১, ১২ ও ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার নিবন্ধন ২৫ সেপ্টেম্বর শুরু হবে। আর এটি করা যাবে সরকারি মুঠোফোন অপারেটর টেলিটকের নম্বর থেকে। এ বছর ছয়টি অনুষদের ২১টি বিভাগে এক হাজার ২৬০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।