রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিমউল্লাহকে। উপাচার্যের পদটি দীর্ঘ ২৬ দিন শূন্য থাকার পর আজ বৃহস্পতিবার তাঁকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
নাজমুল আহসান কলিমউল্লাহ বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) সহ-উপাচার্যের দায়িত্বে আছেন।
কয়েকটি শর্তে নাজমুল আহসান কলিমউল্লাহকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
এই বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স বিভাগের অধ্যাপক নূর-উন-নবীর মেয়াদ শেষ হয় গত ৫ মে।