রোকেয়া সুলতানা কথা বলেন ছবি দিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই কথা দিয়ে মনের ভাব প্রকাশ করে। কিন্তু ব্যতিক্রম হলেন শিল্পী রোকেয়া সুলতানা। তিনি রংতুলি দিয়ে ক্যানভাসে মনের ভাব প্রকাশ করেন। প্রতিদিনের আঁকা ছবিই হচ্ছে তাঁর প্রতিদিনের জীবনের পাণ্ডুলিপির খাতা। এতে বাংলার আকাশ, বাতাস, মনের অনুভূতি, আবেগ, মানুষ হিসেবে চাওয়া-পাওয়া সবই থাকে। আর এ সবই তিনি প্রকাশ করেন নিজস্ব ভঙ্গিতে।আশির দশকের শুরুতে শান্তিনিকেতনের শিক্ষা তাঁর শিল্পীসত্তা ও মানসভুবনকে সমৃদ্ধ করেছে এবং পরবর্তীকালে তা উচ্চতর পর্যায়ে উন্নীত হয়। কোনো বিশেষ গণ্ডিতে আবদ্ধ নন শিল্পী রোকেয়া সুলতানা। সর্বদা উত্তরণপ্রয়াসী তিনি, জীবনের নিত্যনতুন বোধ তাঁকে তাড়িত করে। সে জন্যই তাঁর সৃষ্টি হয়ে ওঠে মনোগ্রাহী ও সংবেদনময়।গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাপচিত্র বিভাগের অধ্যাপক এ শিল্পীর একক চিত্র প্রদর্শনীতেও বক্তারা বললেন, শিল্পী রোকেয়ার ছবিতে তাঁর নিজস্ব অনুভূতির প্রকাশ থাকে বলেই তা অন্যদের ছবির চেয়ে একেবারে আলাদা।গতকাল শুক্রবার বেঙ্গল শিল্পালয়ে ‘মরমি সাম্রাজ্য’ শিরোনামের শিল্পীর ১২ দিনব্যাপী একক চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টস লিমিটেড আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি আনিসুজ্জামান শিল্পী রোকেয়া সুলতানাকে প্রধান চিত্রকল্পদের একজন হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, শিল্পীর ছবিতে তাঁর নিজস্ব অভিজ্ঞতার জগত্ নানা রূপে প্রকাশ পেয়েছে। এতে দেশের মাটি, বাতাসের ছোঁয়া ও শিল্পীর মনের অনুভূতি ও মানসিকতার প্রতিফলনের পূর্ণাঙ্গ প্রকাশ পাওয়া যায়।ইউনিট্রেন্ড লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামান ‘রোকেয়া সুলতানা—সিলেক্টেড ওয়ার্কস’ শীর্ষক ফোলিওর মোড়ক উন্মোচন করেন।অনুষ্ঠানে শিল্পীর ছবি নিয়ে আলোচনা করেন ভারতের প্রখ্যাত শিল্প-সমালোচক মনসিজ মজুমদার, ঢাকায় আমেরিকান সেন্টারের পরিচালক লরেন লাভলেস, ইউনিট্রেন্ড লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা জুলফিকার আহমেদ এবং বেঙ্গল গ্যালারি ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী।‘মরমি সাম্রাজ্য’ শীর্ষক একক এ চিত্র প্রদর্শনী ২ মার্চ পর্যন্ত চলবে। প্রদর্শনী প্রতিদিন বেলা ১২টা থেকে রাত আটটা পর্যন্ত দর্শকদের জন্য খোলা থাকবে। ৫৮টি শিল্পকর্ম নিয়ে আয়োজন করা হয়েছে শিল্পী রোকেয়া সুলতানার ১২ দিনের এ প্রদর্শনী।মান্নাকে দেখতে মধুমিতায় মানুষের ঢলগতকাল শুক্রবার মানুষের ঢল নেমেছিল মধুমিতা প্রেক্ষাগৃহে। তাঁরা এসেছিলেন প্রিয় নায়ক মান্না অভিনীত চলচ্চিত্র দেখতে। কেউ চোখ মুছলেন, কেউ বা প্রিয় নায়কের অনুপস্থিতিতে আফসোস করলেন। গতকাল বিকেলে মধুমিতা প্রেক্ষাগৃহের সামনে যেতেই চোখে পড়ল মানুষের দীর্ঘ সারি।অকালপ্রয়াত নায়ক মান্নার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মান্না ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল থেকে মধুমিতা প্রেক্ষাগৃহে শুরু হয়েছে মান্না সপ্তাহ। মোট সাতটি ছবি নিয়ে এ উত্সবের উদ্বোধন করা হয় গতকাল শুক্রবার। প্রথম দিনই প্রদর্শিত হয় মান্না প্রযোজিত প্রথম চলচ্চিত্র লুটতরাজ। প্রেক্ষাগৃহের ভেতর ঢুকতেই চোখে পড়ল মান্নার দুর্লভ কিছু স্থিরচিত্র। দর্শকেরা মনোযোগ দিয়ে দেখছেন তা। এ সময় অনেককেই চোখ মুছতে দেখা যায়।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম, কাজী হায়াত্, শেলী মান্না, মান্নার ছেলে সিয়ামসহ অনেকে।কাজী হায়াত্ শুভেচ্ছা বক্তব্যে বলেন, ‘আজ মান্না নেই, আছে রুপালি পর্দায় তাঁর ছবি। আমি আর কোনো দিন মান্নাকে নিয়ে ছবি বানাতে পারব না। কিন্তু মান্নাকে নিয়ে যে কাজগুলো করেছিলাম, শুধু তা-ই আপনাদের কাছে নিয়ে আসতে পারব।’চাষী নজরুল ইসলাম প্রেক্ষাগৃহে উপস্থিত দর্শকদের উপস্থিতির প্রশংসা করে বলেন, ‘আপনাদের উপস্থিতি আগামী দিনের কার্যক্রম এগিয়ে নিতে সাহায্য করবে।’ শেলী মান্না ও তাঁর ছেলে সিয়াম অকালপ্রয়াত এই নায়কের আত্মার শান্তির জন্য সবার কাছে দোয়া কামনা করেন।একুশের অনুষ্ঠান বুকের খুনে যুদ্ধ জারি‘বুকের খুনে যুদ্ধ জারি, অমর একুশে ফেব্রুয়ারি’ স্লোগান সামনে রেখে শুরু হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের তিন দিনব্যাপী অমর একুশে অনুষ্ঠানমালা। গতকাল শুক্রবার ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, মান্নান হীরা ও হাসান আরিফ। উদ্বোধনী দিনে মনোরঞ্জন ঘোষাল, লিলি ইসলাম, সোহানা আহমেদ সংগীত পরিবেশন করেন। দলীয় সংগীত পরিবেশন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও ক্রান্তি শিল্পী গোষ্ঠী। গোলাম সরোয়ার ও লায়লা আফরোজের একক আবৃত্তির পাশাপাশি দলীয় আবৃত্তি পরিবেশন করে কথা আবৃত্তিচর্চা কেন্দ্র। অনুষ্ঠানে পথনাটক পরিবেশন করে নাট্যদীপ, বটতলা পদাতিক নাট্য সংসদ ও মহাকাল নাট্য সম্প্রদায়।বাংলাদেশ চিলড্রেন থিয়েটার ফেডারেশন আয়োজিত ছয় দিনব্যাপী একুশের অনুষ্ঠানমালা শুরু হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ শিশু একাডেমীতে অনুষ্ঠানটির উদ্বোধন করা হয়।বাংলাদেশ চিলড্রেন থিয়েটার ফেডারেশনের সভাপতি শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান।