প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের চতুর্থ পুনর্মিলনী ২৫ নভেম্বর ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) অনুষ্ঠিত হবে। এ জন্য নাম নিবন্ধন চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই ফ্লোরে নাম নিবন্ধন করা যাবে। কাল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে। রোকেয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৯ নভেম্বর বেলা তিনটায় অ্যালামনাই ফ্লোরে অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সেদিনও পুনর্মিলনীর জন্য নাম নিবন্ধন করা যাবে।
নিজস্ব প্রতিবেদক