রোকেয়াকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য সব নারীর মতো নরসিংদীর বেলাবোর বিন্নাবাড়ি গ্রামে স্বামী ও একমাত্র ছেলেকে নিয়ে ভালোই কাটছিল গৃহবধূ রোকেয়া বেগমের (২৭)। বছর দুই আগে শুরু হয় তাঁর মাথার যন্ত্রণা। গত বছরের এপ্রিল মাসে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর ধরা পড়ে তাঁর মস্তিষ্কে টিউমার হয়েছে। চিকিত্সকেরা জানান, দ্রুত অস্ত্রোপচার করতে হবে। অর্থাভাবে অস্ত্রোপচার করাতে না পারায় হাসপাতালেই অন্ধ হয়ে যান রোকেয়া। রোকেয়া বর্তমানে রাঙামাটি কাউখালী উপজেলার ঘিলাছড়ি বাঙালিপাড়ায় বাবা মৌলভী ইসহাকের (৭৭) বাসায়। অসহ্য যন্ত্রণা নিয়ে সারাক্ষণ শুয়ে থাকেন মাটিতে। ইসহাক বলেন, ইতিমধ্যে গরু-বাছুরসহ তিন বিঘা জমি বিক্রি করে মেয়ের চিকিত্সা করে আমি এখন নিঃস্ব। চিকিত্সকেরা বলেছেন, দুই লাখ টাকা হলে রোকেয়াকে সুস্থ করা সম্ভব। কিন্তু এত টাকা জোগাড় করা আমার পক্ষে সম্ভব নয়। এ অবস্থায় রোকেয়ার জীবন বাঁচাতে দেশের হূদয়বান ও বিত্তবান ব্যক্তি এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: রোকেয়া বেগম, সঞ্চয়ী হিসাব নম্বর: ২৯১৩, সোনালী ব্যাংক, কাউখালী, রাঙামাটি। কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি।