রোগনির্ণয় বন্ধ এক মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনবলসংকটে রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মাস ধরে রক্ত ও মলমূত্র পরীক্ষা বন্ধ রয়েছে। এ কারণে সমস্যায় পড়েছে সাধারণ রোগীরা।হাসপাতাল সূত্রে জানা গেছে, নীলফামারীর সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল টেকনোলজিস্ট পদে কর্মরত ছিলেন হানজেলার রহমান। প্রায় দুই বছর আগে তিনি চার বছরের শিক্ষা ছুটি নিয়ে রাজশাহীতে বিএসসি কোর্সে আইএইচটিতে অধ্যয়ন করছেন। ছুটিতে থাকা অবস্থায় তাঁকে গত বছরের ৬ মার্চ বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। ৮ মার্চ তিনি যোগদান করেই চলে যান। এ অবস্থায় অপর মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) নুর ইসলাম বদরগঞ্জ হাসপাতালে একাই দায়িত্ব পালন করতেন। সূত্র জানায়, নুর ইসলামকে গত ২৭ জানুয়ারি বদরগঞ্জ থেকে দিনাজপুরের বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। এরপর রক্ত ও মলমূত্রসহ অন্যান্য পরীক্ষা বন্ধ রয়েছে। এতে সমস্যায় পড়েছে হাসপাতালের সাধারণ রোগীরা। জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুনীল চন্দ্র রায় বলেন, হাসপাতালের প্যাথলজি বিভাগে লোক দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেক আগেই লিখিতভাবে জানানো হয়েছে।