প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক প্রতিমন্ত্রী আবদুল কুদ্দুসের স্ত্রী বেগম রওশনারা কুদ্দুসের রোগমুক্তির জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভায় গতকাল শনিবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর পরিষদ ও কর্মকর্তা-কর্মচারীরা এর আয়োজন করেন। বেগম রওশনারা কুদ্দুস হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঢাকায় জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন আছেন। গত বৃহস্পতিবার অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর শরীরে পেসমেকার স্থাপন করা হয়েছে। পৌর মসজিদে জোহরের নামাজ শেষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র জাকির হোসেন, সচিব রেজাউল করিম, সহকারী প্রকৌশলী রেজাউল ইসলাম, হিসাব কর্মকর্তা দেলোয়ার হোসেন, আবদুল হামিদ, মামুনুর রশিদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শাহীনুর ইসলাম।