রোগাক্রান্ত গরু জবাই, পাঁচ কসাইকে জেল-জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোগাক্রান্ত ষাঁড় জবাই করার সময় ভ্রাম্যমাণ আদালত বগুড়ার শেরপুরের সাহাপাড়ায় গতকাল শুক্রবার পাঁচজন কসাইকে আটক ও পরে তাঁদের জেল-জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনজুর আলম প্রধান রায় ঘোষণার পর মাংসগুলো মাটিতে পুঁতে ফেলা হয়। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন শহরের উত্তর সাহাপাড়া এলাকার আবদুল লতিফ (৩৫), সোলায়মান শেখ (৪০), রফিকুল ইসলাম (৩৫), মো. ডলার (২০) ও আলম শেখ (৪০)। তাঁদের মধ্যে কসাই আবদুল লতিফের বিরুদ্ধে আরও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের জেলের রায় ঘোষণা করা হয়।পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ খান জানান, কসাই আবদুল লতিফ ওই অসুস্থ ও রোগাক্রান্ত গরু কিনে এনে অপর সহযোগী কসাইদের সঙ্গে নিয়ে নদীর তীরে জবাই করার সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে রায় ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।