রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির চেষ্টা, কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে রোগাক্রান্ত গরু জবাই ও মাংস বিক্রির চেষ্টার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বিক্রেতা ও গরু জবাইকারীকে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম এহতেশামুল হকের আদালত গতকাল শুক্রবার সকাল ১০টায় বিক্রেতা আখিরুল ইসলামকে (২৫) ১০ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই দিনের কারাদণ্ডাদেশ এবং জবাইকারী মিকাঈল বিশ্বাসকে (৬০) ১০০ টাকা জরিমানা করেন। দণ্ডিত ব্যক্তিদের বাড়ি পার্শ্ববর্তী বাঘাডাঙ্গা গ্রামে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এফ এম এহতেশামুল হক জানান, রোগাক্রান্ত গরু জবাই করে বিক্রির চেষ্টা করা হচ্ছে—এ রকম খবরে কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। বিশুদ্ধ খাদ্য সংশোধনী আইন ২০০৫-এর ৪৪-এর ১৭(১১) ধারায় এই দণ্ডাদেশ দেওয়া হয়। দণ্ড পাওয়া মাংস বিক্রেতাকে কারাগারে পাঠানো ও গরুর মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।