প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিকিৎসকেরা বলেছেন, রোগী ও স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে আস্থার সম্পর্ক সংকটের মুখে। দেশের চিকিৎসাব্যবস্থার স্বার্থে এ অবস্থার আশু সমাধান দরকার।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) গোলটেবিল মিলনায়তনে গতকাল মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভায় এসব কথা বলেন তাঁরা।‘চিকিৎসাসেবা আইন, ২০১৬ (খসড়া): পর্যালোচনা ও মতামত’ শীর্ষক এ আলোচনার আয়োজন করেছে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। সংগঠনের সহসভাপতি অধ্যাপক এম আবু সাঈদ সভায় লিখিত বক্তব্য পাঠ করেন। সভায় চিকিৎসাসেবা আইন, ২০১৬-এর খসড়া নিয়ে বিশদ আলোচনা হয়।