রোগী দেখার ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাসেবার মান নিশ্চিতকরণের দাবি এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের রোগী দেখার ফি বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের সামনে সচেতন মৌলভীবাজারবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।

গতকাল বেলা সাড়ে ১১টায় ওই মানববন্ধন করা হয়। এরপর একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, চিকিৎসকদের কাছে সাধারণ রোগীরা জিম্মি হয়ে পড়েছেন। সরকারি দায়িত্ব পালন না করে অনেক চিকিৎসক হাসপাতালের বাইরে বেশি সময় দেন। অন্যদিকে কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক সম্প্রতি তাঁদের রোগী দেখার ফি বাড়িয়ে দিয়েছেন, যা দরিদ্র রোগীর চিকিৎসা পাওয়ার সুযোগকে হুমকির মুখে ফেলেছে।