রোগী ফেলে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাসপাতালে রোগী ফেলে প্রায় সাড়ে ৩০০ চিকিত্সক রাজনৈতিক কর্মসূচি পালন করেছেন। গতকাল মঙ্গলবার স্বাধীনতা চিকিত্সক পরিষদের (স্বাচিপ) প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনের রাস্তায় এই কর্মসূচির আয়োজন করে।

গতকাল দুপুর ১২টায় বিএসএমএমইউয়ের সামনের রাস্তায় স্বাচিপের নেতা-কর্মীরা মানববন্ধন করেন। আধা ঘণ্টা স্থায়ী ওই মানববন্ধন শেষে তাঁরা শোভাযাত্রা বের করেন। এটি বিশ্ববিদ্যালয়ের বটতলায় গিয়ে শেষ হয়।

কর্মসূচিতে ঢাকা শিশু হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় কিডনি ও ইউরোলজি ইনস্টিটিউট, জাতীয় হূদরোগ ইনস্টিটিউট, জাতীয় বক্ষব্যাধী ইনস্টিটিউটের চিকিত্সক ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাদের দেখা যায়। কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার বিরুদ্ধে পাকিস্তান পার্লামেন্ট অবস্থান নেওয়ায় মানববন্ধনে ক্ষোভ প্রকাশ করা হয়। জানা গেছে, এসব চিকিত্সক ও কর্মকর্তারা সকাল ১০টার দিকে কর্মস্থল ছেড়ে আসেন।

মানববন্ধন শেষে বটতলার সমাবেশে স্বাচিপের মহাসচিব এম ইকবাল আর্সলান বলেন, চিকিত্সকেরা সব সময় রাজনৈতিক আন্দোলনে ছিলেন, স্বাধীনতার পক্ষে ছিলেন, এখনো আছেন।